images

সারাদেশ

যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৭ মে ২০২৬, ০৭:০৪ এএম

যশোর জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের খালধার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের একটি সূত্রে জানা যায়, সম্প্রতি যশোর শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পক্ষে মিছিল ও নানা কর্মসূচি পালন হয়েছে। এসব কর্মসূচিতে যুবলীগের সম্পৃক্ততার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ফরিদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

 

কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, ফরিদ চৌধুরীর বিরুদ্ধে নাশকতার বিভিন্ন অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানাননি ওসি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মোস্তাফা ফরিদ আত্মগোপনে ছিলেন।

প্রতিনিধি/টিবি