images

সারাদেশ

লক্ষ্মীপুরে ১২৫১ পরিবার পেল ফ্যামিলি কার্ড

জেলা প্রতিনিধি

১৬ মে ২০২৬, ১০:২১ পিএম

লক্ষ্মীপুরে আনুষ্ঠানিকভাবে ৩ গ্রামের ১২৫১টি পরিবার পেয়েছে ফ্যামিলি কার্ড। গ্রাম গুলো হচ্ছে মগনা, পুকুরদিয়া ও চর মটুয়া।

শনিবার (১৬-মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন, জেলার সমাজ সেবা অধিদফতরের সহকারী উপ-পরিচালক মাহবুবুর রহমান।

এইদিন প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর থেকে একসঙ্গে ২০টি জেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম শুভ উদ্বোধন করেন।

তারিই ধারাবাহিক আলোকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তির হাট এ্যানী চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর- ২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-(১) রামগঞ্জ আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন সাবু, জেলা প্রশাসক এস.এ মেহেদী হাসান, পুলিশ সুপার আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরানসহ প্রমুখ।

প্রতিনিধি/ এজে