জেলা প্রতিনিধি
১৫ মে ২০২৬, ০৮:১১ পিএম
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ডোবায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এনামুল হক (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ মে) বিকেল উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এনামুল হক মাসকা উত্তরপাড়া গ্রামের হবুল মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম জানান, এনামুল হক বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজে বের হন। পরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস