জেলা প্রতিনিধি
১৩ মে ২০২৬, ০৯:০২ পিএম
লালমনিরহাটের আদিতমারীতে মাত্র ২০ টাকা পাওনাকে কেন্দ্র করে ধস্তাধস্তির সময় কাইয়ুম উল্ল্যা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের হাজিগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। নিহত কাইয়ুম উল্ল্যা পশ্চিম ভেলাবাড়ি নয়ারহাট এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার কলা বিক্রেতা মজিদুল ইসলামের দোকান থেকে কলা কিনে ২০ টাকা বাকি রেখেছিলেন কাইয়ুম উল্ল্যা।
বুধবার বিকেলে তিনি বাজারে গেলে মজিদুল ওই পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই কাইয়ুম উল্ল্যার মৃত্যু হয়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, পাওনা টাকা নিয়ে ধস্তাধস্তির সময় ওই বৃদ্ধ স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/একেবি