জেলা প্রতিনিধি
১৩ মে ২০২৬, ০৬:৫৪ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুরে শাশুড়ির পরকীয়া দেখে পরিবারের সদস্যদের নিকট বলে দেওয়ায় ছেলের বৌকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত শাশুড়ি এবং পরিবারের অন্য সদস্যরা গা ঢাকা দিয়েছে।
বুধবার (১৩ মে) সকালে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ তাসলিমা (২২) বৃ-আঙ্গারু গ্রামের মমিনের পুত্র উজ্জ্বল হোসেনের স্ত্রী এবং একই গ্রামের তাহের মন্ডলের কন্যা।
নিহত তাসলিমার বাবা তাহের মণ্ডলসহ এলাকাবাসী জানান, গত ৮ বছর পূর্বে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাসলিমা এবং উজ্জ্বলের বিয়ে হয়। স্বাভাবিক ভাবেই তাদের দাম্পত্য জীবন চলছিল। তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে। তবে সম্প্রতি তাসলিমা তার শাশুড়ির পরকীয়া সম্পর্ক দেখে ফেলে এবং পরিবারের সদস্যদের নিকট প্রকাশ করলে তার উপর নির্যাতনের খড়গ নেমে আসে। এই নির্যাতনের ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতের কোন এক সময় তাসলিমাকে হত্যা করে ঘরের ভিতর ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের জানান, খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়েছে। মরদেহের গলার দাগ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা নয়। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
প্রতিনিধি/এজে