images

সারাদেশ

লক্ষ্মীপুরে সন্তানসহ জেলে যাওয়া সেই নারীর জামিন মঞ্জুর

জেলা প্রতিনিধি

১৩ মে ২০২৬, ০৬:৩৮ পিএম

লক্ষ্মীপুরে মারামারি মামলায় দুই শিশুকে কারা ফটকে রেখে এবং দেড় বছর বয়সী সন্তানসহ কারাগারে যাওয়া ফারহানা আক্তার জামিন পেয়েছেন। 

বুধবার (১৩ মে) বিকেলে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহ জামাল তাঁর জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মহসিন কবির জানান, মামলার বাদী এজাহারে মাথা ফেটে মগজ বের হওয়ার যে দাবি করেছিলেন, তা বাস্তবসম্মত নয় বলে আদালতে যুক্তি উপস্থাপন করা হয়। আদালত শুনানি শেষে বিকেলে ফারহানার জামিন আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ৯ এপ্রিল পৌর এলাকার ইসমাইল হোসেন ও আফতাব উদ্দিন ভূঁইয়ার পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ইসমাইল হোসেনের মামলার পর প্রতিপক্ষ মাহাতাব উদ্দিনও একটি পাল্টা মামলা করেন। ওই মামলায় গত সোমবার আদালতে হাজিরা দিতে গেলে ফারহানা আক্তার ও জহির উদ্দিন নামের দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন—

ফারহানার স্বামী ইসমাইল হোসেন বলেন, দেড় বছরের শিশু সন্তানটি মায়ের সঙ্গেই কারাগারে ছিল এবং বাড়িতে থাকা অপর দুই সন্তান মায়ের জন্য কান্নাকাটি করছিল। জামিনের খবরে পরিবারে স্বস্তি ফিরে এসেছে। 

এদিকে মামলার বাদী মাহাতাব উদ্দিন ভূঁইয়া স্বীকার করেছেন যে, তার মাথা ফেটে মগজ বের হওয়ার তথ্যটি সঠিক ছিল না; চিকিৎসকদের মতে সেটি ছিল চর্বি।

প্রতিনিধি/একেবি