images

সারাদেশ

তেঁতুলিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৩ মে ২০২৬, ০৩:১৬ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শামীম হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

বুধবার (১৩ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার বিকেলে উপজেলার ২ নং তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামে অভিযান চালিয়ে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই মিল্টন হোসাইন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদে মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার ২ নং তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ হাকিমপুর গ্রামের শামীম হোসেনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার পরনের জিন্স প্যান্টের ডান পকেট থেকে ৩০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লাইছুর রহমান বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

প্রতিনিধি/এসএস