Dhaka Mail Logo

সারাদেশ

নাটোরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০০ পিএম

নাটোরের বড়াইগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাঁদ মোহাম্মদ (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।  

ভুক্তভোগীর বাবা বলেন, শুক্রবার সকালে চাঁদ মোহাম্মদের বাড়িতে কেউ না থাকায় আমার মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের পর তাকে ছয় শ’ টাকা দিয়ে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন। আমার মেয়ের অন্যত্র বিয়ে দেওয়া হয়েছিল। বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় সংসার করতে না পেরে আমার বাড়িতেই থাকে। এই সুযোগে আমার মেয়েকে ধর্ষণ করেছে চাঁদ।

অভিযুক্তের স্ত্রী বলেন, আমার স্বামীর কাছ থেকে টাকা ধার নিয়েছিল ওই মেয়েটি। টাকা চাওয়ায় আমার স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এইউ