images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

১১ মে ২০২৬, ১১:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মো. লিমন মিয়া (২২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের উলুকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লিমন জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের মো. ফোরকান মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বড়িকান্দি এলাকায় স্থানীয় কয়েকজনের সঙ্গে লিমনের মারামারি হয়। ওই ঘটনার পর থেকে তিনি নরসিংদীতে বোনের বাড়িতে অবস্থান করছিলেন। রোববার বোনের বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সন্ধ্যায় উলুকান্দি এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। সেখান থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/একেবি