images

সারাদেশ

বারহাট্টায় বিশেষ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী মানিক গ্রেফতার

জেলা প্রতিনিধি

১১ মে ২০২৬, ০৪:৫৫ পিএম

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে মানিক মিয়া (৩৫) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মানিক মিয়া উপজেলার নৈহাটী এলাকার বজলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, মানিক মিয়ার বিরুদ্ধে মারামারি, জখম, ধর্ষণসহ মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে। একটি মারামারির মামলায় গত ৮ মে আদালত থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে ধরতে গেলে তিনি কৌশলে পালিয়ে যান। পরে পুলিশ কেন তাকে ধরতে গিয়েছিল, সেই ক্ষোভে মামলার বাদী সাইকুল মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, মানিক মিয়া চিরাম ইউনিয়নের নৈহাটি এলাকার চিহ্নিত অপরাধী। এলাকায় সংঘটিত বহু অপরাধের সঙ্গে তিনি জড়িত। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

প্রতিনিধি/এসএস