জেলা প্রতিনিধি
১১ মে ২০২৬, ০৪:৩৭ পিএম
নেত্রকোনার কলমাকান্দায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) বেলা ১১টায় উপজেলা সদরের হাসপাতাল রোডের মনতলা এলাকায় কলমাকান্দা উপজেলা ফারিয়ার আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কলমাকান্দা উপজেলা ফারিয়ার সহ-সভাপতি মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজুয়ান মিয়া। এছাড়াও বক্তব্য দেন উপদেষ্টা মো. রিপন মিয়া, দ্বীন ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নয়, তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ অংশ। ওষুধ শিল্প ও জনস্বাস্থ্য খাতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিভিন্ন সময় হয়রানি ও অপমানজনক আচরণের শিকার হতে হয়। তাই তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তারা।
মানববন্ধনে শতাধিক ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অংশ নেন। এসময় তারা পেশার স্বীকৃতি ও সম্মান রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রতিনিধি/এসএস