images

সারাদেশ

কৃষকের তিন হাঁস খেয়ে ধানখেতে পড়ে ছিল ১৫ ফুট লম্বা অজগর

জেলা প্রতিনিধি

১১ মে ২০২৬, ০৩:৫৮ পিএম

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা গ্রাম থেকে উদ্ধার হয়েছে বিশাল এক অজগর।

রোববার (১০ মে) দুপুর ২টার দিকে ওই গ্রামের কৃষক ইলিয়াস মাতুব্বরের বাড়ির পেছনের ধানখেত থেকে অজগরটি উদ্ধার করেন ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা।

এর আগে অজগরটি কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলে। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

076f3976-fa0c-4f2f-be74-7eb10a3e3bb4

ভিটিআরটি সদস্য মো. হসান মুন্সী বলেন, ইলিয়ার মাতুব্বরের ফোন পেয়ে ওয়াইল্ড টিমের আলম হাওলাদারকে নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি হাঁস খেয়ে ধানখেতের মধ্যেই পড়ে আছে বিশাল অজগরটি। পরে কৌশলে অজগরটি ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

27bb857e-e918-4462-8a84-917e6aa06c49

কৃষক ইলিয়াস মাতুব্বর জানালেন, বাড়ির পেছনে ধানখেতে হাঁসের অস্বাভাবিক ডাকাডাকি শুনতে পেয়ে ছুটে যান তিনি। সেখানে যাওয়ার পর অজগর সাপটি দেখতে পান।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার বললেন, অজগরটি উদ্ধারের সময় আমাদের দিকে তেড়ে আসছিল। আমরা কৌশলে সেটি ধরে বন বিভাগের কাছে নিয়ে যাই। প্রায় ১৫ ফুট লম্বা এবং ২৫ কেজির মতো ওজন হবে অজগরটির।

b7c91d40-6c36-42a1-ae58-822dbbad56e3

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) খলিলুর রহমান বলেন, ওয়াইল্ড টিম ও ভিটিআরটি সদস্যরা অজগরটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে সাপটি রেঞ্জ অফিসে পূর্ব পাশের বনে অবমুক্ত করা হয়েছে।

প্রতিনিধি/এসএস