images

সারাদেশ

পাওনা টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩

জেলা প্রতিনিধি

১১ মে ২০২৬, ১২:৫৫ পিএম

গোপালগঞ্জ সদর উপজেলায় পাওনা টাকা চাওয়ার জেরে সাবেক ইউপি সদস্য মান্নান খান ও একই গ্রামের কামরুল খান পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।

রোববার (১০ মে) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার নিজড়া গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন— সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খান (৬০), বর্তমান ইউপি সদস্য মেহেদী খান (৩৫), তার মা সাবেক মহিলা ইউপি মেম্বার হাসিনা বেগম (৫৫), সোহাগ খান (৩০), খলিল খান (৩৩), ইসা খান (২৬), সবুজ খান (৩০)। এ ঘটনায় প্রতিপক্ষেরও ৬ জন এই হাসপাতালে ভর্তি হয়েছেন।

আহত ইউপি সদস্য ছাব্বির হোসেন জানান, তার বাবা সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খানের মুদি দোকান থেকে প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন বাকিতে কেনাকাটা করতেন। প্রায় ৯ মাস আগে পাওনা টাকা চাইতে গেলে তারা বিভিন্ন হুমকি দেন। এ ঘটনায় তখন থানায় একটি মামলা করা হয়েছিল। সেই ঘটনার জেরে রোববার প্রতিপক্ষ গামা, রুবেল, মোফাজ্জেল, শাহি, ইব্রাহিম, ফয়সাল, কামরুলসহ ২০ থেকে ৩০ জন পরিকল্পিতভাবে প্রথমে তার বাবার ওপর এবং পরে পরিবারের অন্য সদস্যদের ওপর হামলা চালায়। হামলাকারীদের অনেকেই দোকান থেকে বাকিতে মালামাল নিয়ে দেনা শোধ করনেনি বলেও তিনি।

এ বিষয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউই কথা বলতে রাজি হননি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছাব্বির হোসেন জানান, আহত ১৩ জনের অবস্থাই গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।

প্রতিনিধি/টিবি