images

সারাদেশ

গাইবান্ধায় চাকু ঠেকিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি

১০ মে ২০২৬, ০৯:৩১ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে চাকু ঠেকিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত রোমান সরকার (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে উপজেলার বর্ধনকুঠি এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার রোমান সরকার উপজেলার বুজরুক বোয়ালিয়া গ্রামের মাসুদ রানার ছেলে।

স্থানীয়রা জানায়, ওই সময় বর্ধনকুঠি এলাকার একটি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথিমধ্যে বর্ধনকুঠির নামক স্থানে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে একা পেয়ে রোমান সরকার একটি ঝোপে নিয়ে গলায় চাকু ঠেকিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে রোমান সরকারকে অবরুদ্ধ করে রাখে। এরপর চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ রোমান সরকারকে আটক করে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ওই শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসএস