images

সারাদেশ

যমুনা সেতুতে বাস-ট্রাক সংঘর্ষ, যাত্রীদের দুর্ভোগ

জেলা প্রতিনিধি

০৯ মে ২০২৬, ০২:৫৯ পিএম

যমুনা সেতুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মালবাহী ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর সেতুর ওপর প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উত্তরবঙ্গগামী চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।

শনিবার (৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর ১৫ নং পিলার এলাকায় এই ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বগুড়াগামী ‘রানী’ পরিবহনের একটি বাস যমুনা সেতু পার হওয়ার সময় সামনে থাকা একটি মালবাহী ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ এবং ট্রাকের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় কেউ নিহত না হলেও বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই সেতুর ওপর যান চলাচল ধীরগতির হয়ে পড়ে এবং একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেতুর দুই পাশে আটকে পড়ে শত শত বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন। প্রচণ্ড গরমে বাসে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

3246c950-a859-4768-8103-338bd474b9e0

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে সেতু কর্তৃপক্ষ ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়া হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর থেকে উত্তরবঙ্গের লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ১ ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বেপরোয়া গতি কিংবা অসাবধানতাজনিত কারণে দুর্ঘটনাটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক গতিতে চলছে বলে তিনি জানিয়েছে।

প্রতিনিধি/এসএস