images

সারাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণসহ পাঁচ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপ

জেলা প্রতিনিধি

০৭ মে ২০২৬, ০৫:০৬ পিএম

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে ঝিনাইদহে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ সময় স্মারকলিপিতে ঝিনাইদহে রেললাইন সংযোগ স্থাপন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বেশ কিছু দাবি তুলে ধরেন জেলার সচেতন নাগরিক ও সুশীল সমাজের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায়ের কাছে এ স্মারকলিপি প্রদান করে ঝিনাইদহ রেল লাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি।

এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়।

স্মারকলিপি প্রদানকালে ঝিনাইদহ রেল লাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি এনএম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, অধ্যক্ষ কামাল উদ্দিন, মো. আসাদুজ্জামান, শারমিন সুলতানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদানকালে সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, পার্শ্ববর্তী জেলাগুলোতে রেল সংযোগ থাকলেও ঝিনাইদহ জেলা শহর এখনও বঞ্চিত। জেলা সদরকে রেললাইনে সংযুক্ত করার পাশাপাশি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যৌক্তিকতা রয়েছে। একইভাবে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও নবগঙ্গা নদী সংস্কারের দাবি জানান প্রতিনিধি দলের সদস্যরা।

প্রতিনিধি/ এজে