images

সারাদেশ

নাটোরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি

০৬ মে ২০২৬, ০৮:০৭ পিএম

নাটোরের লালপুরে বজ্রপাতে আজিজ মন্ডল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৬ মে) বিকেলে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওগাঁড়া সুলতানপুর চর এলাকার মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন আজিজ মন্ডল। এ সময় বজ্রপাতে তার শরীরের বাম পাশের বড় অংশ পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনে এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা বলেছেন।