images

সারাদেশ

গাজীপুরে অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে গাউকের অভিযান

জেলা প্রতিনিধি

০৬ মে ২০২৬, ০৩:৩৫ পিএম

গাজীপুরে অবৈধ ও নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। এসময় দুটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ভবন মালিকদের সতর্ক করা হয়।

বুধবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মেহেদী হাসান। এসময় তার সঙ্গে গাউকের অথোরাইজড অফিসার জান্নাতুল নাইমা, পরিদর্শক মুরাদ আলী খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অভিযানে জয়দেবপুরের ভুরুলিয়া এলাকায় অনুমোদনহীন ও নকশা বহির্ভূত নির্মিত ভবন চিহ্নিত করা হয়। এসময় অনুমোদনহীন, নকশা বহির্ভূত ভবন নির্মাণের দায়ে দুটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং তাৎক্ষণিকভাবে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়া সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

38558eac-76ad-4d53-b62f-cbb5daf8c153

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মেহেদী হাসান বলেন, নকশা বহির্ভূত ও অনুমোদন না থাকায় দুটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া অনুমোদনহীন ভবন মালিকদের এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস