images

সারাদেশ

নাটোরে নছিমনের ধাক্কায় বৃদ্ধ নিহত 

জেলা প্রতিনিধি

০৬ মে ২০২৬, ১২:৩৯ পিএম

নাটোরের লালপুরের ইঞ্জিনচালিত নছিমনের ধাক্কায় মুক্তার হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (৬ মে) সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের হান্নান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তার হোসেন উপজেলার চংধুপইল ইউনিয়নের পোকন্দা গ্রামের মৃত ইয়াদত প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃদ্ধ মুক্তার হোসেন বাড়ি থেকে বের হয়ে অটোভ্যানে করে চা খেতে হান্নান মোড়ে যাচ্ছিলেন। পথিমধ্যে হান্নান মোড় এলাকায় তার অটোভ্যানটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত এক নছিমন ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়।

 

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রযেছে।

প্রতিনিধি/টিবি