images

সারাদেশ

আদালত চত্বর থেকে পালাল এক আসামি, অন্যজন জনতার হাতে আটক

জেলা প্রতিনিধি

০৫ মে ২০২৬, ০৬:২৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বরে পুলিশের হাত থেকে শাহিন নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। এছাড়া পালানোর চেষ্টাকালে সজল নামে আরেক আসামিকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে উপস্থিত জনতা।

মঙ্গলবার (৫ মে) দুপুর আড়াইটার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

শাহিন জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার হাসেম মিয়ার ছেলে ও সজল একই এলাকার জালাল মিয়ার ছেলে।

70ab66c4-8300-4535-9dad-5491a0e94e10

ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুল্লাহ সরকার জানান, গতকাল সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ শাহিন ও সজলকে আটক করে। পরে মাদক মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়। তবে আদালতে তোলার আগেই তারা দুইজন পালানোর চেষ্টা করে। এর মধ্যে শাহিন হাতকড়াসহ পালিয়ে যায়। এসময় উপস্থিত জনতার সহায়তায় অপর আসামি সজলকে আটক করা হয়। পালিয়ে যাওয়া আসমি শাহিনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস