জেলা প্রতিনিধি
০৫ মে ২০২৬, ০৪:৫৪ পিএম
জামালপুরের বকশীগঞ্জে দাখিল পরীক্ষায় নকল করার দায়ে এক নারী পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে বকশীগঞ্জের হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব রফিকুল ইসলাম।
কেন্দ্র থেকে জানা যায়, পরীক্ষা চলাকালে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করছিলেন দায়িত্বরত কর্মকর্তারা। এ সময় আইরমারী ইসলামীয়া মহিলা দাখিল মাদরাসার ছাত্রী বৃষ্টি আক্তারকে নকল করতে দেখা যায়। পরে কেন্দ্র সচিব ও খয়ের উদ্দিন ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রিন্সিপাল মো. রফিকুল ইসলাম কক্ষ পরিদর্শনে গিয়ে হাতে-নাতে তাকে ধরে ফেলেন।
পরবর্তীতে ওই ছাত্রীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে কেন্দ্র সচিব মো. রফিকুল ইসলাম বলেন, পরীক্ষা কেন্দ্রে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে সিসিটিভির মাধ্যমে কঠোর নজরদারি করা হচ্ছে। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, কোনও পরীক্ষা কেন্দ্রে নকল করে পার পেয়ে যাবে এমন আর সুযোগ নেই। নকল বা অসদাচরণ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস