images

সারাদেশ

চলন্ত বাস থেকে পড়ে নিজ গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে সুপারভাইজার নিহত

জেলা প্রতিনিধি

০৫ মে ২০২৬, ১২:৫২ পিএম

পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকায় চলন্ত বাস থেকে পড়ে নিজ গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) সকালে বোদা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বাসিন্দা। তিনি একটি যাত্রীবাহী গেটলক বাসে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসটি পঞ্চগড় থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে বোদা পৌরসভা এলাকায় পৌঁছালে সুপারভাইজার শান্ত চলন্ত অবস্থায় এক যাত্রীকে বাসে তোলার চেষ্টা করেন। এ সময় পা পিছলে তিনি বাস থেকে নিচে পড়ে যান। পড়ে যাওয়ার পরপরই বাসটির পেছনের চাকার নিচে পড়ে গিয়ে তিনি গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

বোদা থানার ওসি সোয়েল রানা জানান, খবর পেয়ে বোদা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।

প্রতিনিধি/টিবি