জেলা প্রতিনিধি
০৫ মে ২০২৬, ১১:১২ এএম
গাজীপুরের কালিয়াকৈরে রেলক্রসিংয়ে বিকল হওয়া বালুবাহী ট্রাক সরিয়ে নেওয়ায় ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর-ধামরাই সড়কের সোনাখালী রেলক্রসিংয়ে ট্রাকটি আটকা পড়ে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর-ধামরাই সড়কের সোনাখালী রেলক্রসিং পার হওয়ার সময় একটি বালুভর্তি ট্রাক বিকল হয়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও সেটি সরাতে পারেননি। এতে ঢাকা রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ের কর্মীরা এসে ট্রাকটি সরিয়ে নিলে এক ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, একটি ট্রাক রেললাইনের ওপর বিকল হয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রাকটি সরানোর পর ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।
প্রতিনিধি/টিবি