images

সারাদেশ

ছাত্রদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ

জেলা প্রতিনিধি

০৪ মে ২০২৬, ০৭:৪৬ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত বান্দরবান জেলা কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ প্রদর্শন এবং মানববন্ধন করেছেন পদবঞ্চিতরা।

কমিটি ঘোষণার পর গতকাল রোববার বান্দরবান শহরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান নেতাকর্মীরা। 

সোমবার সকালে বান্দরবান প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রদলের বান্দরবান জেলা কমিটির সাবেক সহসভাপতি জসিম উদ্দীন, জয়নাল আবেদিন এবং সাংগঠনিক সম্পাদক উজ্বল কুমার নাথ।

তারা অভিযোগ করেন, আন্দোলন-সংগ্রামে মাঠে থাকা ত্যাগী নেতাদের বাদ দিয়ে দুই সন্তানের পিতাকে আহ্বায়ক করা হয়েছে এবং কয়েকজন অ্যাডভোকেটকে রাখা হয়েছে ছাত্রদলের জেলা কমিটিতে। অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন বক্তারা।

এর আগে শনিবার রাতে ১০ সদস্যের বান্দরবান জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। ফরহাদ হোসেন জিকুকে আহ্বায়ক এবং শহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে কমিটিতে।

প্রতিনিধি/একেবি