images

সারাদেশ

বাউফলে দুই টয়লেট নির্মাণে ব্যয় ২ কোটি!

জেলা প্রতিনিধি

০৪ মে ২০২৬, ০৪:৫৮ পিএম

পটুয়াখালী বাউফলে দুইটি টয়লেট নির্মাণে ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৩ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাউফল উপজেলা পরিষদের অর্থায়নে ২০২৪-২৫ অর্থ বছরে টয়লেট দুটি নির্মাণ করা হয়।

স্থানীয়রা জানান, দুটি টয়লেট নির্মাণে কীভাবে ২ কোটি টাকা খরচ হয় তা আমাদের বুঝে আসে না।

নাম প্রকাশ না করা শর্তে এক স্থানীয় বাসিন্দা বলেন, মাত্র দুটি টয়লেট নির্মাণে ২ কোটি টাকা যে ব্যয় দেখিয়ে। আমার মতে দুইটি টয়লেট নির্মাণ করতে ২ লাখ টাকার বেশি লাগে নাই, সব টাকা মেরে দিয়েছে।

এ বিষয় জানতে চাইলে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, এটি ভুলক্রমে ছাপা খানায় প্রিন্ট হয়ে গেছে। বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা দ্রুত ঠিক করে দেব।

প্রতিনিধি/এসএস