images

সারাদেশ

ধান গবেষণা ইনস্টিটিউটের ডিজি নিয়োগ নিয়ে ২ পক্ষের বিক্ষোভ

জেলা প্রতিনিধি

০৪ মে ২০২৬, ০২:৩১ পিএম

গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটে নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া নিয়ে দুই পক্ষ বিক্ষোভ শুরু করেছে।

রোববার (৩ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগের পরেই ডিজিকে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন বিজ্ঞানী ও শ্রমিক কর্মকর্তার একটি অংশ। তারা ইতোমধ্যে প্রতিষ্ঠানে তালা দিয়েছে।

অপরদিকে, অপর একটি পক্ষ সঠিক পদ্ধতিতে নিয়োগ হয়েছে বলে অবস্থান কর্মসূচি পালন করছে। কর্মসূচি ঘিরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

2aa53f46-136d-4154-bcd5-faf930ae16d1

সোমবার (৪ মে) সকাল থেকেই মহাপরিচালকের অনুসারী ও বিরোধী দুটি পক্ষ ব্যানার ও লোকবল নিয়ে মহাপরিচালক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে  বিভিন্ন স্লোগান দেয়। এছাড়াও সকাল থেকে ইনস্টিটিউটের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে দুপুরের দিকে মহাপরিচালক তার কার্যালয়ে আসলে মারমুখী হয়ে পড়েন বিরোধী আন্দোলনকারীরা। এসময় পুলিশ প্রহরায় তিনি কার্যালয়ে অবস্থান নেন।

আন্দোলনরত বিক্ষোভকারীদের অভিযোগ, গত এক মাস আগে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে মহাপরিচালক পদ শূন্য হয়। গতকাল যাকে ডিজি নিয়োগ দেওয়া হয়েছে তিনি বিগত সরকারের আমলের সুবিধা ভোগী এবং দোসর। আমরা জাতীয়তাবাদী শক্তি তার এ নিয়োগ মানি না। তার নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

91747377-2a95-4188-9ecb-d71b22ba518a_(1)

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী সমিতির নির্বাচিত সহসভাপতি ড. এবিএম আনোয়ার উদ্দিন বলেন, গত এক মাস আগে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে মহাপরিচালক পদ শূন্য হয়। গতকাল যাকে ডিজি নিয়োগ দেওয়া হয়েছে তিনি বিগত সরকারের আমলের সুবিধা ভোগী এবং দোসর। কুমিল্লায় দায়িত্বকালীন তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েন এমন তথ্য প্রমাণ রয়েছে। তাছাড়াও ফ্যাসিস্ট আমলে শোক দিবস পালনে তিনি নেতৃত্ব দিয়েছেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ‎ড. হাবিবুর রহমান মুকুল বলেন, তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। তিনি এই প্রতিষ্ঠানেই কাজ করতেন কিন্তু তার সমস্যা আছে। তিনি ফ্যাসিস্টের দোসর ছিল, যা তদন্ত রিপোর্টে প্রমাণিত। তিনি আওয়ামী লীগ আমলে সিনিয়রকে ডিঙ্গে ক্ষমতা খাটিয়ে পদ বাগিয়ে নিয়েছিলেন। তাকে ডিজি নিয়োগ দিয়েছে এই খবর শুনে ধান গবেষণা ইনস্টিটিউট এর সর্বস্তরের বিজ্ঞানী ও শ্রমিকরা বিক্ষোভ করছেন। গতকাল রাত থেকেই তারা অবস্থান নিয়ে রেখেছে। এই নিয়োগ বাতিল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং নতুন নিয়োগপ্রাপ্ত ডিজিকে ইনস্টিটিউটে প্রবেশ করতে দেওয়া হবে না।

510101ae-fdba-4d61-a258-e0b617bacbf9

এদিকে, বিগত সরকারের আমলে নানাভাবে বঞ্চিত হয়েছেন উল্লেখ করে নতুন মহাপরিচালক আমিনুল ইসলাম বলছেন, রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটা নিয়ে কারা বিরোধীতা করছেন তাদের বিরুদ্ধে তদন্ত হবে। এখানে বাইরের স্বার্থান্বেষী মহলের ইন্ধন রয়েছে বলে মনে করেন তিনি।

 

নতুন ডিজি আমিনুল ইসলামের পক্ষে বিক্ষোভকারীরা বলছেন, ডিজি ছিল না বলে গত এক মাসের বেতন তারা পাননি। এখন যেহেতু মন্ত্রণালয় থেকে ডিজি নিয়োগ দিয়েছে। আমরা তাকে স্বাগতম জানানোর জন্য অবস্থান নিয়েছি। বিপরীত পাশে দাঁড়িয়ে যারা স্লোগান দিচ্ছে তারা দুর্নীতিবাজ।

এদিকে বাংলাদেশ পুলিশের গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও উত্তেজনা বিরাজ করছে।

প্রতিনিধি/টিবি