images

সারাদেশ

বাজারের ব্যাগে ৫০ হাজার ইয়াবা, সিএনজি ফেলে পালালেন চালক

জেলা প্রতিনিধি

০৪ মে ২০২৬, ০১:৫৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে গেলেও সিএনজিচালিত অটোরিকশায় থাকা বাজারের ব্যাগ থেকে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।

র‌্যাব জানায়, সিএনজিচালিত অটোরিকশাযোগে মাদক পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে উখিয়ার বালুখালী এলাকার মরাগাছতলা এলাকায় অবস্থান নেয় র‌্যাব। পরে মো. কায়সারের দোকানের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করা হয়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের ব্যবহৃত সিএনজি ও একটি সাদা রঙের বাজারের ব্যাগ ফেলে দ্রুত কৌশলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে র‌্যাব।

প্রতিনিধি/এসএস