জেলা প্রতিনিধি
০৪ মে ২০২৬, ০৭:৩২ এএম
ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় মাসুদ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৩ মে) রাতে সদর উপজেলার নগরবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মাসুদ হোসেন সদর উপজেলার সাধুহাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে রাসেল নামের এক যুবকের মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিল মাসুদ হোসেন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক মাইক্রোবাসের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মাসুদ। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন
হাইওয়ে থানার ওসি জাহানুর হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি