images

সারাদেশ

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রেলপথ অবরোধ

জেলা প্রতিনিধি

০৩ মে ২০২৬, ০৫:০৬ পিএম

জামালপুর শহরের শেখেরভিটা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (৩ মে) দুপুর ৩টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি কমিউটার ট্রেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। এতে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

684128455_1310717204354696_2108115007773784329_n

আন্দোলনকারীরা বলেন, গত এক সপ্তাহ ধরে জলাবদ্ধতার কারণে শেখেরভিটা এলাকায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পানি জমে থাকার ফলে বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ছে এবং সাপের আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। বিষয়টি নিয়ে পৌরসভা ও জেলা প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে বাধ্য হয়েই তারা রেলপথ অবরোধের মতো কর্মসূচি পালন করেন।

680236347_1346161514002810_7767944983957517837_n

জামালপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, এখানকার লোকজন জলাবদ্ধতার জন্য আজকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেন অবরোধ করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি‌। পৌরসভার লোকজনও আসে। তাদের আশ্বাসে এখন ট্রেনটি ছেড়ে দিয়েছে।

প্রতিনিধি/এসএস