images

সারাদেশ

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ঢাকা মেইল ডেস্ক

০২ মে ২০২৬, ০৫:৩৫ এএম

জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং আশেপাশের গাছের শাখা-প্রশাখা কাটার জন্য সিরাজগঞ্জের কয়েকটি এলাকায় আজ শনিবার (২ মে) সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিরাজগঞ্জ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, সিরাজগঞ্জ দফতরের ১১ কেভি ক্যুইন ফিডারের জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং আশেপাশের গাছের শাখা-প্রশাখা কাটার জন্য ফিডারটির আওতাধীন সব বিতরণ এলাকা (কোদলাপুর, কোদলাপুর বড় ব্রীজ রোড, কল্যানী চুয়াপাড়া, কল্যানী প্রাইমারি স্কুল রোড, সিরাজগঞ্জ পুলিশ লাইনস, আনসার ক্যাম্প, কোদলাপুর কবরস্থান রোড) শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
 
কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারীদের সহযোগিতা কামনা করা হয়েছে।

এমএইচআর