images

সারাদেশ

উখিয়ায় ট্রাকের ধাক্কায় রোহিঙ্গা শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

০১ মে ২০২৬, ১০:২৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-৩ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ রিয়াজ (৪)। সে ক্যাম্প-৩ এর ডি-৪৫ ব্লকের বাসিন্দা মো. রশিদ আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্প-৩ এর ডি-৪৫ ব্লকে রাস্তায় খেলাধুলা করছিল রিয়াজ। এ সময় বিপরীত দিক থেকে আসা খড় বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় রোহিঙ্গারা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ জিকে হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখানে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ১৪ এপিবিএন এর মধুরছড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা সংশ্লিষ্ট ট্রাক ও চালককে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস