জেলা প্রতিনিধি
০১ মে ২০২৬, ১০:১৭ পিএম
মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে মো. হোসাইন (১৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ মে) দুপুরে একটি ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয় হয়।
নিহত হোসাইন শিবচরের দ্বিতীয়াখন্ড ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামের মো. জাকির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, শিবচর পৌরসভার কলেজমোড় এলাকার একটি ওয়ার্কশপের দোকানে কাজ করার সময় অসাবধানবশত বৈদ্যুতের তারে স্পর্শ লাগে হোসাইনের। মুহূর্তেই মাটিতে লুটে পড়ে সে। পরে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক হোসাইনকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহসিন রেজা বলেন, হাসপাতালে আনার অনেক আগেই ওই তরুণের মৃত্যু হয়েছে।
শিবচর থানার পরিদর্শক মঞ্জুরুল মোর্শেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি পরিবার। নিহতের লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছে পরিবার।
প্রতিনিধি/এসএস