images

সারাদেশ

নাটোরে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি

০১ মে ২০২৬, ০৪:৪৫ পিএম

নাটোরের লালপুরে সৎ মায়ের ওপরে অভিমানে নুপুর খাতুন (১৩) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১ মে) সকালে উপজেলার বড়বড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত নুপুর খাতুন (১৩) উপজেলার বরবড়িয়া গ্রামের গোলাম জাকারিয়ার মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোরী তার সৎ মায়ের ওপর অভিমান করে নিজ বসতঘরে গলায় ফাঁস দেয়। তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানার একটি অপমৃত্যু মামলা হয়েছে।

প্রতিনিধি/এসএস