জেলা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ০৩:১১ পিএম
গাজীপুরের টঙ্গীতে আলাদা মাদক বিরোধী অভিযানে ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় হামলার শিকার হয়ে আহত হন চার পুলিশ সদস্য। তাদের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল মো. আরিফুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম, জাহানারা ও এএসআই নুরে আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল রাতে টঙ্গী পূর্ব থানার কেরানীরটেক বস্তিতে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে ১০ -১২ জনের একটি দল অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। এতে ডিবি পুলিশের কনস্টেবল মো. আরিফুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম, জাহানারা ও এএসআই নুরে আলম আহত হন।
আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেফতার করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় পৃথক অভিযানে আরও ২১ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করা হয়েছে।
প্রতিনিধি/এজে