images

সারাদেশ

কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি

৩০ এপ্রিল ২০২৬, ০২:০০ পিএম

কুমিল্লার বুড়িচংয়ে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া শিশু উম্মে হাবিবা মীমকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের খোরশেদ আলমের ছেলে। 

বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, ২০২১ সালে উপজেলার ভারেল্লা গ্রামে আসামি ময়নাল হোসেন দ্বিতীয় শ্রেণি পড়ুয়া শিশু উম্মে হাবিবা মীমকে ধর্ষণের পর হত্যা করে পলিথিনে প্যাঁচিয়ে মরদেহ টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখে। এ ঘটনায় নিহত উম্মে হাবিবা মীমের মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হয়েছে।

প্রতিনিধি/ এজে