জেলা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পিএম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তুষখালী ও গুলিশাখালি ইউনিয়নে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গরুগুলো মাঠে বাঁধা ছিল। হঠাৎ করে দুপুরের কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বজ্রপাতে কৃষকদের গরুগুলো মারা যায়।
উপজেলার তুষখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাসেল জমাদ্দার জানান, সকাল সাড়ে এগারো টায় মঠবাড়ীয়ার আকাশে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের মধ্যে প্রচুর বজ্রপাত হয়। বজ্রপাতে ৮ নং ওয়ার্ড শাখারিকাঠী গ্রামের কৃষক সেলিম হাওলাদার ও জাহাঙ্গীর মাওলানার দুটি গরু মাঠের মধ্যে বাঁধা অবস্থায় বজ্রপাতে মারা যায়। এতে তাদের এক লাখ ৬০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদ স্মৃতি সংসদের পরিচালক মো. নজির মিয়া জানান, উপজেলার ১০ নং হালতা গুলিশাখালি ইউনিয়নের ১ নং ওয়ার্ড কবুতর খালি গ্রামের কৃষক মো. হাফেজ খানের মাঠে থাকা একটি গরু দুপুরের দিকে বজ্রপাতে মারা যায়। এতে তার ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।
প্রতিনিধি/এসএস