images

সারাদেশ

সিরাজগঞ্জে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে নাঈম হোসেন (২৪) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান।

নাঈম হোসেন সলঙ্গা থানার মালতিনগর গ্রামের নজরুল হোসেনের ছেলে।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, সকালে স্থানীয়রা খৈচালা বিলের মধ্যে একটি গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা উদঘাটনে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/টিবি