images

সারাদেশ

শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক রবীন

জেলা প্রতিনিধি

২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পিএম

দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচনে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার সভাপতি এবং চ্যানেল টুয়েন্টিফোরের নুরুল আমীন রবীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া।

নির্বাচনে বাকি ১৯টি পদের মধ্যে সহ-সভাপতি পদে দৈনিক হুঙ্কারের সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক রুদ্রবার্তার শহিদুল ইসলাম পাইলট ও দৈনিক মানবজমিনের খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন। 

অন্যান্য পদে বিজয়ীরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির এস.এম. শাকিল, সহ-সাধারণ সম্পাদক পদে বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক পদে সময় টেলিভিশনের বিএম ইস্রাফিল, কোষাধ্যক্ষ পদে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সগির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক নিরপেক্ষর জামাল মল্লিক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খবরপত্রের মঞ্জুরুল ইসলাম রনি, দফতর সম্পাদক পদে ঢাকা মেইল-এর হাফেজ মো. আল-আমিন, সমাজ কল্যাণ সম্পাদক পদে ভোরের দর্পনের সাইফুল ইসলাম, আইন সম্পাদক পদে দৈনিক বর্তমান কথার সোহেল রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) কালের কণ্ঠের শরিফুল আলম ইমন এবং ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে দৈনিক সংবাদ দিগন্তের আলমগীর হোসেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি গ্লোবাল ন্যাশনের ইসহাক মাদবর, দৈনিক করতোয়ার আব্দুল বারেক ভূঁইয়া, নিউজ জি টুয়েন্টিফোরের সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজের মিরাজ শিকদার ও গ্লোবাল টিভির সাইফুল ইসলাম ঢালী।

নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন সরদার বলেন, ‘দীর্ঘ ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচিত সকল সদস্যকে নিয়ে একটি আধুনিক ও সুসংগঠিত প্রেসক্লাব গড়ে তুলব।’

প্রতিনিধি/একেবি