images

সারাদেশ

নোয়াখালীতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি

২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ধান কাটার গাড়ি ও গাছবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মিয়া (৩১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের জোড়ালগঞ্জ সড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে। একটি ধানবোঝাই গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গাছ পরিবহনকারী গাড়ির সজোরে ধাক্কা লাগলে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়। রাস্তার পাশে পড়ে যায়। এ সময় গাড়ির চাকার নিচে পড়ে মারা যায়। 

নিহত মোহাম্মদ মিয়া (৩৫) সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নের বাসিন্দা। আহতরা হলেন- সুবর্ণচর উপজেলা চর জুবলি ইউনিয়নের মাহমুদুল্লাহর ছেলে মোহাম্মদ রুবেল (২৬) , আবদুল মালেকের ছেলে মোহাম্মদ হান্নান (৩৯), নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ জামাল (৪১)। 

noakhaliii

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে বাকি তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহত তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ সদস্যরা সেখানে উদ্ধার কাজ ও তদন্তে নিয়োজিত আছেন। তবে হতাহতদের সঠিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস