images

সারাদেশ

কক্সবাজারে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা 

জেলা প্রতিনিধি

২৮ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে নুরুল হক (৮০) নামের এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মজুমদার। তিনি জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে নুরুল হক দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস