images

সারাদেশ

সুনামগঞ্জে সড়ক ভেঙে হাওরে ঢুকছে পানি

জেলা প্রতিনিধি

২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পিএম

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাঁধ ভেঙে এরন বিল হাওরে (ইকরাছই হাওর) পানি ঢুকছে।

মঙ্গলবার (২৮এপ্রিল) সীমান্তের মনাই নদীতে চাপ বাড়ায় উপজেলার হামিদপুর গ্রাম পার্শ্ববর্তী গ্রামীণ সড়ক ভেঙে এই পানি প্রবেশ করছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

কৃষি বিভাগ জানিয়েছে, ওখানে ১১৪ হেক্টর জমি রয়েছে। এর মধ্যে ৪০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। পানি আটকাতে স্থানীয়রা চেষ্টা করছেন।

মধ্যনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ বলেছেন, এটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয়। হামিদপুর গ্রামের সড়ক। নেত্রকোনার দুর্গাপুর হয়ে নেমে আাসা পাহাড়ি ঢলে ভেঙেছে সড়কটি। 

ইকারছই হাওরের বেশিরভাগ জমি কাটা শেষ। ৫ থেকে ১০ হেক্টরের মত জমি ডুবেছে বলে জানান ইউএনও। তিনি জানান, ভাঙন ঠেকানোর চেষ্টা হচ্ছে।

এএইচ