জেলা প্রতিনিধি
২৪ জুলাই ২০২২, ০৬:৩০ পিএম
স্ত্রী মর্যাদার দাবিতে ৬ দিন ধরে নিপুন নামের এক যুবকের বাড়িতে অবস্থান করছেন এক কলেজছাত্রী। এদিকে ওই যুবক অন্য এক তরুণীকে বিয়ে করে পালিয়েছে বলে খবর ছড়িয়েছে। এমন ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে নীলফামারী ডোমার উপজেলার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাকডোকরা বাবুপাড়ায়। আলোচিত নিপুন ওই এলাকার বাবু ভূপেশ চন্দ্র রায়ের ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার বিকেলে নিপুনের স্ত্রী মর্যাদার দাবিতে তার বাড়িতে অবস্থান নেয় এক কলেজছাত্রী। তার দাবি, পাঁচ বছর আগে নিপুনের মামার মাধ্যমে নীলফামারী সরকারি কলেজে পরিচয় হয় তাদের। এর পর প্রেমের সম্পর্ক। ২০১৯ সালে পড়াশোনার জন্য ঢাকায় গেলে ওই বছরের ৩ জানুয়ারি ঢাকা লোকনাথ মন্দিরের বিয়ে করেন তারা। চাকরি নেই সেই কথা ভেবে দুজনে বিষয়টি গোপন রেখেছিল তারা। কিন্তু কয়েকদিন আগে ওই কলেজছাত্রী জানতে পারে পারিবারিকভাবে অন্য এক মেয়ের সঙ্গে নিপুনের বিয়ের কথা চলছে। এরপর থেকে খোঁজ না নেওয়ায় নিপুনের বাড়িতে অবস্থান নেন তিনি। তবে স্ত্রী মর্যাদার দাবিতে সেই তরুণী বাড়িতে থাকাকালীন গেল রাতে পূর্বে বিবাহের জন্য আলোচনা হওয়া আরেক তরুণীকে বিয়ে করে পালিয়েছে প্রেমিক নিপুন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত নিপুনের মুঠোফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়। নিপুনের বাবা বাবু ভুপেশ চন্দ্র রায়ও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
স্থানীয় ইউপি সদস্য অশ্মনি কুমার বলেন, গত কয়েকদিন ধরে আমরা চেষ্টা করছি বিষয়টি মিমাংসা করার। ছেলেটি পরশুদিন রাতে আবার একটা মেয়ে বিয়ে করে সটকে গেছে। নতুন বিয়ে করা পরিবারের থেকে জানতে পারছি রংপুরে আছে। চেয়ারম্যান আসছে ঢাকা থেকে আজ রাতে বসবে হয়ত।
বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান রিমন ঢাকা মেইলকে বলেন, ‘আমি ঢাকায় ছিলাম। আসার পর আমি দুই পরিবারের সাথে কথা বলেছি। মেয়ের পরিবার আমার ইউনিয়নে না আসায় সমাধান টানতে পারছি না। এদিকে ছেলেটা আবার পূর্বের দেখা মেয়েকে বিয়ে করে চলে গেছে। চেষ্টা করছি সমাধানের।’
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বলেন, এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ হলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এএ