images

সারাদেশ

ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা

জেলা প্রতিনিধি

২৭ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পিএম

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার(২৭ এপ্রিল ) রাত ৯টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের আজগর মোল্লার বাড়ির উঠানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন আকাশ (২৮) হঠাৎ করে কোদাল দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫) নিহত হন।
এ ঘটনায় রিয়াজ মোল্লা (৪৫) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

এ বিষয়ে ফরিদপুর পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম বলেন, ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় আরেকজন আহত হন, তিনি চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। হামলাকারী মানসিক ভারসাম্যহীন বলে আমরা জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

প্রতিনিধি