জেলা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পিএম
পুষ্টি নিরাপত্তা নিশ্চিত, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা এবং পরিবেশ সংরক্ষণে কুষ্টিয়ার মিরপুরে কৃষকদের মাঝে সজনে ডাল রোপণ কর্মসূচি করেছে উপজেলা কৃষি অফিস।
সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় আউট অফ বক্স কার্যক্রমের আওতায় উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের বাড়াদি এলাকার সড়কের দুপাশে স্থানীয় কৃষকদের সহযোগিতায় এ কর্মসূচি পরিচালনা করেন কৃষি কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপসহকারী কর্মকর্তা মইনুল ইসলামসহ অন্যরা।

কৃষি সংশ্লিষ্টরা জানিয়েছে, কম পরিচর্যায় বেড়ে ওঠা সজনে গাছের পাতা, ডাঁটা ও ফল পুষ্টিগুণে সমৃদ্ধ। ভিটামিন ও খনিজসমৃদ্ধ এ গাছ মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই এ উদ্যোগ অব্যাহত রাখতে বিভিন্ন মাধ্যমে কাজ করবে কৃষি অফিস।
এসময় বক্তারা বলেন, এই উদ্যোগের মাধ্যমে একদিকে গ্রামীণ পরিবেশে সবুজায়ন বাড়বে, অন্যদিকে মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি বাড়ির আঙিনায় সজনে চাষ বাড়লে অতিরিক্ত আয়ের সুযোগও সৃষ্টি হবে।
প্রতিনিধি/এসএস