images

সারাদেশ

ফেসবুকে নিউজ শেয়ার করায় সাংবাদিককে হত্যার হুমকি যুব উন্নয়ন কর্মকর্তার

জেলা প্রতিনিধি

২৭ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম

পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রবিউল হাসান মনিরকে যুব উন্নয়ন অফিসের কর্মচারী ও তার স্ত্রীকে মারধরের নিউজ ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায় মব সৃষ্টি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে ঝালকাঠির রাজাপুর উপজেলার ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে কাউখালী রুপালী ব্যাংক সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, সম্প্রতি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম তালুকদার তার অফিস কক্ষে বসে অফিসের কর্মচারী আনোয়ার হোসেন ও তার স্ত্রীকে মারধর করেন। এ বিষয়ে স্থানীয় সংবাদকর্মীরা বিভিন্ন গণমাধ্যমে নিউজ করেন ও ভুক্তভোগীদের ভিডিও রেকর্ড করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। উক্ত ভিডিও ও নিউজের লিংক সাংবাদিক রবিউল হাসান মনির তার ফেসবুক আইডি থেকে শেয়ার করেন। এতে সে ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে সাংবাদিক রবিউল হাসান মনিরকে হত্যার হুমকি ও কীভাবে সাংবাদিকতা করেন তা দেখিয়ে দেবেন বলে হুমকি প্রদান করেন। এর আগেও তিনি তাকে বিভিন্ন সময় চলার পথে ও ফোনেও হুমকি দেন।

c044b1d4-9b45-4868-8d51-035bb9fc6778

এ বিষয়ে সাংবাদিক রবিউল হাসান মনির বলেন, সে খুব উগ্র প্রকৃতির লোক। তার বিরুদ্ধে ঝালকাঠি জেলার কাঠালিয়া ও রাজাপুর উপজেলার সংবাদকর্মীরা বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করেন। তার বিরুদ্ধে করা নিউজ ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দেওয়ার কারণেই আমাকে মবের হত্যার হুমকি দেন।

অভিযুক্ত কামরুল ইসলাম বলেন, সে রাজাপুরের অফিসের একটি ঘটনার ভিডিও ও নিউজ ফেসবুকে শেয়ার করে। তাকে বিষয়টি সরিয়ে দেওয়ার জন্য বললে তা করেনি। এ নিয়ে তার সঙ্গে একটু ঝামেলা হয়েছে।

প্রতিনিধি/এসএস