বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ০২:০৭ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তীব্র স্যানিটেশন সংকটের কারণে প্রায় ১২ হাজার শিক্ষার্থী মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছেন।
ক্যাম্পাসের আবাসিক হল ও একাডেমিক ভবনগুলোর টয়লেটগুলোর বেহাল দশা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীর অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ টয়লেটে সাবান, টিস্যু বা হ্যান্ডওয়াশের ব্যবস্থা নেই। নওয়াব সলিমুল্লাহ হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ও ভাঙা ফিটিংসের অভিযোগ তুলেছেন। বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট রেজওয়ানা করিম জানান, কোনো সমন্বিত মাস্টারপ্ল্যান না থাকায় এ সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. শামসুর রহমান সতর্ক করেছেন যে, এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে হেপাটাইটিস ও ডায়রিয়াসহ দীর্ঘমেয়াদী কিডনি সমস্যা হতে পারে।
প্রশাসনের পক্ষ থেকে প্রো-ভিসি অধ্যাপক ড. সোহেল আহমেদ বাজেট ও জনবল সংকটের কথা স্বীকার করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
প্রতিনিধি/একেবি