images

সারাদেশ

যশোরে পৌঁছে সড়কপথে উলাশী যাচ্ছেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি

২৭ এপ্রিল ২০২৬, ১০:৪১ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে এসেছেন। সোমবার (২৭ এপ্রিল) সকালে ঢাকা থেকে বিমানে করে যশোরের উদ্দেশে রওনা হন তিনি। সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি যশোর বিমানবন্দরে অবতরণ করে।

সেখান থেকে সড়কপথে সরাসরি শার্শা উপজেলার উলাশী গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন সরকারপ্রধান।

je

সেখানে বেতনা নদীর সংযোগ উলাশী-যদুনাথপুরে প্রায় সাড়ে চার কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করে সুধী সমাবেশে যোগ দেবেন।

শার্শা থেকে ফিরে তারেক রহমান যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ঐতিহ্যবাহী শতবর্ষী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।

এ ছাড়া বিকালে সাড়ে তিনটায় যশোর ঈদগাহ মাঠে জনসভায় যোগ দেবেন। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তিনি যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

আজকের জনসভায় যশোরবাসী নানা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতিও চান সরকারপ্রধানের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে ২ ফেব্রুয়ারি যশোরে এসেছিলেন। আজ যশোরে তার দ্বিতীয় সফর।

tarek

নির্বাচনের আগে গত ২ ফেব্রুয়ারি তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, তার বাবার স্মৃতিবিজড়িত উলাশী খাল তিনি যশোরের মানুষকে সঙ্গে নিয়ে পুনঃখনন করবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে তার এই সফর। এছাড়া যশোরের মানুষের দীর্ঘদিনের দাবি, যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল বাস্তবায়নের। তারই রূপ দিতে তিনি যশোরে আসেন।

প্রতিনিধি/টিবি