images

সারাদেশ

লক্ষ্মীপুরে মোটরসাইকেল আরোহী নিহত, স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি

২৬ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম

লক্ষ্মীপুরে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জাহিদ হাসান রাব্বি নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় বিক্ষুব্ধ জনতা সড়কে স্পিড ব্রেকারের দাবিতে ঘণ্টাব্যাপী গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখেন।

রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো জাহাঙ্গীর আলম মৃত্যু ও সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের মডেল হাসপাতালের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আব্দুর রশিদ হাওলাদার বাড়ির নূর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর কালবৈশাখী ঝড়ের সময় বিদ্যুৎ ছিল না। এসময় মোটরসাইকেল আরোহী মোটক্কা মসজিদ এলাকা থেকে দক্ষিণ তেহমুনী দিকে আসছিল। বিপরীত দিক থেকে দ্রুত গতিতে অটোরিকশা আসলে, মডেল হাসপাতালের সামনে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হউ। এতে ঘটনাস্থলে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী প্রাণ হারান। পালিয়ে যায় ঘাতক অটোরিকশাচালক।

স্থানীয় ফার্মেসি দোকানদার রনি ও বাসিন্দা মো. ফজলু বলেন, দক্ষিণ তেহমুনী থেকে মডেল হাসপাতাল এলাকা পর্যন্ত একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা। সবসময় এখানে ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটে। কয়েক মাস পূর্বে মার্কাজ মসজিদ এলাকায় একটি শিশু মারা যায়। এজন্য এলাকায় দুইটি স্পিড ব্রেকার খুব জরুরি। এজন্য বিক্ষুব্ধ জনতা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার (ওসি-তদন্ত) ঝলক মহন্ত বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেওয়া হয়েছে। এবং আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলে দ্রুত স্পিড ব্রেকারের বিষয়টি নিয়ে আলোচনা করব।

প্রতিনিধি/এসএস