images

সারাদেশ

‘মাইক হাতে নিয়ে একদল রাস্তাঘাটে পাগলের মতো বক্তব্য দিচ্ছে’

জেলা প্রতিনিধি

২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পিএম

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, সারাদেশে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা দিয়ে যখন দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি মহল ঈর্ষান্বিত হয়ে বাধাগ্রস্ত করছে। বিভিন্নভাবে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কাজে লিপ্ত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

6f200c14-97dd-4c70-b78b-897727c99800

স্থানীয় সংসদ সদস্য আরো বলেন, রাস্তাঘাটে পাগলের মতো বক্তব্য দিচ্ছে এমন দল। মাইক একটি হাতে নিয়ে বেয়াদবের মতন আচরণ করছেন। এমন কর্মকাণ্ড করে তারেক রহমান কিংবা বিএনপি সরকারের কোনো ক্ষতি করা সম্ভব নয়। কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। দিনের ভোট রাতে করে ফ্যাসিস্টের মতো এই সরকার ক্ষমতায় আসেনি। যারা এই সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তাদের অপকর্মের জন্য জনগণ ঘৃণার চোখে দেখছে।

a0612e9a-cd4a-433e-aef4-ba6f90b0288a

এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, নিয়মিত এমন খেলাধুলা শিক্ষার্থীদের মান উন্নয়ন হবে। মাঠ পর্যায় থেকে তৈরি হবে দক্ষ খেলোয়াড়। এই প্রতিভা দিয়ে শিক্ষার্থীরা সারাবিশ্বকে তাক লাগিয়ে দেবে, এতে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়বে।

deeac810-41ba-4976-998e-a60aab242de4

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নামুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুর হক ব্যাপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সিসহ অনেকেই।

প্রতিনিধি/এসএস