জেলা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম
বগুড়ার গাবতলী উপজেলায় জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মুচিখালী গ্রামের মো. আবদুল করিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল পৌনে ৪টার দিকে এলাকায় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশের জমিতে থাকা নিজের ছাগল আনতে যান সুমন। জমিতে পৌঁছানোর কিছুক্ষণ পরই বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু মুসা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
প্রতিনিধি/এসএস